মাদরাসা খালিদ বিন ওয়ালিদ (রাঃ)-এর আঙ্গিনায় আপনাকে স্বাগতম
মাদ্রাসা খালেদ বিন ওয়ালিদ (রা.) কমপ্লেক্স, বড়খাপন, নীলগঞ্জ, কিশোরগঞ্জ সদর—দরসে নিজামী ও মাদানী নেসাবের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সুসমন্বয় সাধন করে ইলম, আমল ও তাজকিয়ার বাস্তব চর্চা গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানার্জন, চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নে মাদ্রাসাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের অর্জন সমূহ (সংক্ষিপ্ত)

কেন্দ্রীয় বোর্ড পরিক্ষায় সাফল্য
প্রতি বছরই বেফাক বোর্ডের পরীক্ষায় মেধাতালিকায় একাধিক স্থান অর্জনসহ সন্তোষজনক ফলাফল করে আসছে।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাফল্য
আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে একাধিকবার হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনসহ কৃতিত্বপূর্ণ সাফল্য।

আঞ্চলিক বোর্ড পরিক্ষায় সাফল্য
প্রতি বছরই আঞ্চলিক বোর্ড (বৃহত্তর ময়মনসিংহ তানযীমুল মাদারিস)-এর পরীক্ষায় মেধাতালিকায় একাধিক স্থান অর্জন।
আমাদের বিভাগসমূহ
১ বছর মেয়াদি আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
মাত্র এক বছরে শূণ্য থেকে আরবিতে পারদর্শী হয়ে যে কোন আরবি ইবারত বিশুদ্ধভাবে পড়া, অনুবাদ করা এবং যে কোন বিষয়ে আরবিতে অনর্গল কথা বলা ও লিখতে পারার মত করে দক্ষ করে তোলা হয়
আরবি ১ম ও ২য় বর্ষ (মাদানী নেসাব)
আল মানহাজুল মাদানীর পূর্ণ অনুসরন ও আদর্শ পদ্ধতিতে পাঠদান।যার ফলে এক বছরেই আরবিতে পারদর্শী হয়ে উঠে।
দরসে নেযামীর সমন্বয়ে জালালাইন জামাত পর্যন্ত
মাদানী নেসাব ও দরসে নেযামীর সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ পাঠ্যক্রম। মাদানী নেসাব ও দরসে নেযামীর সমন্বয়ে জালালাইন জামাত পর্যন্ত
হিফজুল কুরআন বিভাগ
অভিজ্ঞ হাফেজ ও উস্তাদগণের তত্ত্বাবধানে শুদ্ধ তিলাওয়াত ও নিয়মিত মাশকের মাধ্যমে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করা হয়।
নূরানী ও নাজেরা
নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। তৃতীয় শ্রেণি শেষে শিক্ষার্থীরা হিফজ বিভাগে ভর্তির উপযোগী হয় বা যে কোনো স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করে।
কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ
এ বিভাগে শিক্ষার্থীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, টাইপিং ও প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা শেখানো হয়, যাতে তারা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে।